Blogger Widgets

Coming soon..........

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Coming soon..........

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Coming soon..........

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Coming soon..........

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Coming soon..........

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Coming soon..........

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Friday, June 21, 2013

S E O

সবাইকে আমার প্রথম ধারাবাহিক seo সম্পর্কিত লেখায় স্বাগতম। শিরোনাম দেখে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, A to Y পর্যন্ত অর্থ কি? এটা তো A to Z হওয়া উচিৎ। আসলে seo এর বিষয়বস্তু এত বিশাল যে কারো পক্ষেই সম্পূর্ণ জ্ঞান অর্জন করা সম্ভব নয় এবং প্রতিনিয়ত seo এর rules গুলো পরিবর্তন হচ্ছে। তাই এটা A to Y পর্যন্ত।


seo সম্পর্কিত অনেক টিউটোরিয়ালই আছে, কিন্তু সেগুলোর অধিকাংশ ইংরাজীতে হওয়ায় অনেকেরই ঠিকমতো বুঝতে অনেক সমস্যা হয়। বাংলাতে seo বিষয়ে যে পোস্টগুলো আছে, তার প্রায়ই সবই Entry Level এর। তাই আমি চেষ্টা করব আপনাদের Entry level থেকে Advance level এর seo সম্পর্কে ধারনা দেয়ার, যদিও Basic rules গুলো একই। তাই seo এর জন্য Fundamental rulesগুলো জানা খুব জরুরী। (আমি টেকটিউন্সে নতুন একাউন্ট করলেও, আমি অনেকদিন থেকেই টেকটিউন্স এর সাথে আছি। তাই আমি জানি এখানে অনেক Seo expert আছেন যেমন সজীব ভাই, সোর্ডফিশ ভাই, শাকিল আরেফিন ভাই (দুঃখিত এখন আর কারো নাম পড়ছে না) ও আরো অনেকে - তাই আমার লেখায় যদি কোন ভুল ক্রটি থাকে, তবে আমাকে তা যে কেউ কমেন্টের মাধ্যমে জানালে, আমি খুবই খুশি হবো। Seo এমন একটি বিষয় যে বিষয়ে Knowledge share করার মাধ্যমেই সঠিক জ্ঞানার্জন করা সম্ভব। আর আমার লেখায় যদি কোন শব্দের অর্থ বুঝতে সমস্যা হয়, তাহলে গুগল করতে পারেন বা আমাকেও জানাতে পারেন। অনেক কথা বলে ফেললাম চলুন মূল প্রসঙ্গে যাই।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) কি এবং কেন ব্যবহার করা হয়?

২ধরনের search result আছে।

Oraganic ও

Paid.


আমরা এখানে organic search result নিয়ে কথা বলব। কারন এটা Free আর paid search result এ তো টাকা খরচ করলেই Ad দেওয়া যায়।

প্রথমেই আমাদের জানা উচিৎ search কিভাবে কাজ করে?

search engine প্রধানত দুইটা component নিয়ে কাজ করে:

Crawler - এটা প্রধানত বিভিন্ন ওয়েবসাইট থেকে Information Collect করে (spider, robot/bot মাধ্যমে) এখানে Search Engine or SE প্রধানত যেকোন link কে follow করে তারপর তথ্য সংগ্রহ করে এবং তাদের ডাটাবেসএ সেই তথ্য সংরক্ষণ করে।

Algorithm - এখানে search engine প্রাপ্ত information গুলো বিশ্লেষণ করে, বিভিন্ন page এর content এর relevancy ও quality অনুযায়ী ranking প্রদান করে। SE এর Algorithm অনেক factor এর উপর নির্ভর করে।


seo কি?

seo - search engine optimization. বাংলাতে সংজ্ঞা দিলে বলা যায়, seo হল কিছু নিয়মনীতি/টেকনিক যার মাধ্যমে কোন একটা ওয়েবসাইট বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন (google, msn, yahoo etc) থেকে বেশি পরিমাণে ভিজিটর/ট্র্যাফিক পেতে পারে। আসলে, seo এর মাধ্যমে যে কোন ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন এর প্রথমে পাতায় আনতে পারলে, ভিজিটর পাওয়ার সম্ভাবনাও অনেকাংশে বেড়ে যায়।

আরো সহজ ভাবে বলা যায়: যদি আমরা একটি গান ডাউনলোড করতে চাই, তাহলে আমরা সাধারণত যে কাজটি করি তা হল google এ আমরা ঐ গানের লাইনটি লিখে search করি। এখন লক্ষ্য করুন আমরা search button press করার পর google কিছু website এর নাম দেখায় যেখানে আমরা ঐ গানটি পেতে পারি। এভাবে google প্রতি page এ ১০টি ওয়েরসাইটএর নাম দেখায়। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে কেন কিছু সাইট প্রথম পেজে আসলো, আর কেনইবা বাকি ওয়েবসাইটগুলো পেছনের পেজে গেলো - google কি ইচ্ছা মত করছে নাকি এর পেছনে অন্য কোন কারণ আছে? নিশ্চয় প্রথমপেজের সাইটগুলোর মধ্যে বিশেষ কিছু আছে, যা অন্য সাইটগুলাতে নাই। এই বিশেষ কিছুই হল seo এর কৌশল, যার মাধ্যমে আপনিও আপনার ওয়েবসাইটটিকে প্রথম পেজে নিতে পারেন। আর প্রথম পেজ মানেই বেশি বেশি ভিজিটর।

seoতে যারা নতুন তারা Google Webmaster Guideline follow করতে পারেন। আপনি যদি বেসিক rules follow করেন তাহলে আপনাকে seo নিয়ে বেশি চিন্তা করতে হবে না। আমরা একটা ওয়েবসাইট বানাই ভিজিটরের জন্য, কাজেই আপনি যদি তারা যা জানতে চায়, তা যদি তাদের কাছে সঠিক ভাবে উপস্থাপন করতে পারেন, তাহলেই আপনার ৫০-৬০% seo হয়ে গেলো।

একজন ভিজিটর কেন search করে: হয় তারা কোন প্রশ্নের উত্তর খুজছে, বা তারা কোন সমস্যার সমাধান খুজছে অথবা তারা তাদের প্রয়োজন মেটাতে চায়। আপনি যদি আপনার সাইটের মাধ্যমে তাদের প্রশ্নের উত্তর, সমস্যার সমাধান বা তাদের প্রয়োজনীয় তথ্য তাদের দিতে পারেন তাহলে আপনার আর কোন চিন্তা নেই।

seo কে সাধারণত ২ভাগে ভাগ করা হয়:

On Page Seo এবং

Off page seo.


On page seo: সহজভাবে বলা যায়, আপনি আপনার ওয়েবসাইট সর্ম্পকে যা বলছেন আর Off page seo হল অন্যরা আপনার সর্ম্পকে যা বলছে।

seo এর ব্যবহার:

ধরুন আপনার একটি Baseball বিষয়ক সাইট আছে যা বর্তমানে #১০ এ অবস্থান করছে। আপনি চাচ্ছেন কেউ যদি search engine এ "Baseball Cards" লিখে search করে তাহলে এটি #১ অবস্থানে দেখাবে - এটা করতে হলে আপনাকে ঐ সাইট এর seo করতে হবে। seo সাধারণত কোন popular search term বা keyword ব্যবহার করে করা হয়। এখন আপনি যদি seo করে আপনার Brand name কে উপরের দিকে নিতে চান এবং সফলও হন, তাহলেও এটিকে ঠিক seo বলা যায় না। কারণ search engine যথেষ্ট smart এবং se আপনার company name ও keyword কে খুব সহজেই আলাদা করতে পারে। আর প্রধান ব্যাপার হল, যে keyword এর জন্য যত প্রতিযোগীতা, সেই keywordএ rank করা তত কঠিন।

এই জন্য seo শুরু করার আগে কিছু planning করে নেয়া ভাল। ধরুন, আপনি একটি নতুন সাইট খুললেন, যে বিষয়ে আগে থেকেই লাখ লাখ প্রতিযোগী আছে, আর অন্য একজন একটা সাইট বানাল যে বিষয়ে হয়ত ১০০০টা সাইট আছে, এখন আপনিই বলুন কোথায় প্রতিযোগীতা করা সহজ হবে লাখের ভেতরে না হাজার এর ভিতরে?

এই কারণে সাইট এর সঠিক seo planning এর জন্য সঠিক keyword নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। keyword selection ঠিক না হলে আপনি আপনার কাঙ্খিত ফলাফল পাবেন না। কারণ কোন মানুষ যখন Search engine কোন কিছু খোজে তখন এই search term গুলো ব্যবহার করে। কাজেই আপনি যদি না জানেন যে মানুষ কি খুজছে, তাহলে আপনি কিভাবে তাদের প্রয়োজন পূরণ করবেন।


Wednesday, May 22, 2013

PHP (Besic)

  • PHP কি? কেন ব্যাবহার হয়? 
পি এইচ পিঃ 
পি এস পি, হল একটি সার্ভার সাইট ল্যাঙ্গুয়েজ। একটি ডায়নামিক ওয়েবসাইট এ পিএইচপি  গুরুত্ব অনেক বেশি। আপনার যদি পিএইচপি সম্পর্কে ধারনা না থাকে তা হলে আপনি ডায়নামিক ওয়েবসাইট এর কিছু করতে পারবেন না। এখানে পিএইচপি কোডিং এর মাধ্যমে অটো কন্টেইন এর system রাখা হয়। যেমন আপনি যদি কোন ওয়েব সাইট এ কোন ভিজিটর এর ইনফর্মেশন বাঁ আপনার ওয়েবসাইট এ এখন কে ভিজিট করতেছে ইত্যাদি জানার জন্য কিন্তু পিএইচপি ব্যাবহার হয়। 


কেন ব্যাবহার হয়ঃ

আমি আগেই বলেছি যে ডায়নামিক ওয়েবসাইট এ পিএইচপি ব্যাবহার করা লাগে। না হয় আপনি ডায়নামিক ওয়েবসাইট তৈরি করা সম্ভব হয় না। ভিবিন্ন আপ্লিকেশন তৈরি করা হয় এই পিএইচপি দিয়ে। আপনি যদি আপনার সাইট এ আপডেট লুক দেখতে চান তা হলে অবশ্যই আপনা কে পিএইচপি ব্যাবহার করতে হবে। আপনার সাইট এ যদি কোন Logical বা ম্যাথম্যাটিকাল বিষয় ব্যাবহার করতে চান তা হলে আপনা কে অবশ্যই পিএইচপি ব্যাবহার করতে হবে। 
 
 
Rasmul Lardhorf ১৯৯৫ সালে পিএইচপি আবিষ্কার করেন। তখন তা পার্সোনাল হোমে পেজ নামে পরিচিত ছিল। 
পিএইচপি ভার্সন ৩ থেকে শুরু হয়। 

Saturday, May 18, 2013

About CSS

CSS কি? 

CSS হল স্টাইলশিট। এটি একটি স্টাইলসীট তৈরি করে। CSS ছাড়া একটা ওয়েবপেজ এর কথা কল্পনা করা যায় না। একটা ওয়েবপেজ কে সুন্দর করতে হলে CSS এর গুরুত্ব অনেক বেশি। CSS কোন পেজ এর ডিজাইন ঠিক করে দেয়। ওই পেজ এর সকল কিছু CSS  নির্ধারণ করে দেয়।

CSS দুই ধরনের হয়ে থাকেঃ- 

১। ইন্টারনাল .

২। এক্সটারনাল .

ইন্টারনাল সি এস এস হল, একই  HTMLপেজ এ হেড এর উপরে দিয়ে ডিক্লার করে থাকে।

আর এক্সটারনাল হল, আলাদা পেজ এ সকল কোড লিখে HTML পেজ এর সাথে লিঙ্ক করা হয়।

About HTML

HTML কি?

উত্তরঃ HTML হল, হাইপার টেক্সট মারকাপ ল্যাঙ্গুয়েজ। একে মারকাপ ল্যাঙ্গুয়েজ বলা হয়। 

মারকাপ ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়? 


উত্তরঃ মারকাপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা সুসজ্জিত ভাষা। কিছু পরিচিত শব্দ ব্যাবহার করে এটি তৈরি করা হয়েছে। এটি মুলত ওয়েব ডিজাইন এ ব্যাবহার হয়ে থাকে। HTML একটা মারকাপ ল্যাঙ্গুয়েজ। 

HTML করতে হলে প্রথমে কি জানতে হয়?

উত্তরঃ HTML জানতে হলে আপনা কে প্রথমে কম্পিউটার অন করেতে জানতে হবে। তার পর start মেনু হতে  Notpade ওপেন করা জানতে হবে। তার পর নোটপ্যাড এ টাইপ জানতে হবে। বিভিন্ন ব্রউজার সম্পর্কে জানতে হবে(যেমনঃ গুগলক্রম, ইন্টারনেট এক্সপ্লোরা, মজিলা, অপেরা, সাপারি ইত্যাদি )। তার কাজের শেষে পর আপনি কম্পিউটার অফ করা জানতে হবে। যদি না জানেন সমস্যা নাই, ধাম করে চকেট থেকে কানেকশান খুলে দিবেন।
HTML

Please Give Good speed

ইন্টারনেটে গতি বাড়ানোর দাবি
♥ রাজপথে নামছে ফ্রিল্যান্সাররা ♥

পূর্ণ গতির ইন্টারনেট, ডাটার সঠিক দাম নির্ধারণ ও পেপাল চালুসহ ৭
দফা দাবিতে পিসিহেল্পলাইনবিডি ব্লগের
উদ্যাগে আগামী ৩১ মে "আমাদের দাবি পূরণ
করো, আমরাই ডিজিটাল বাংলাদেশ গড়বো"
স্লোগান নিয়ে মানববন্ধন করবেন
ফ্রিল্যান্সাররা। এতে প্রায় ১০ হাজার ফ্রিল্যান্সার এতে অংশ
নেবেন বলে দাবি ইভেন্ট আয়োজকদের।
তাদের পক্ষ থেকে এরই মধ্যে একটি ফেসবুক
অ্যাকাউন্টও খোলা হয়েছে। ইভেন্ট আয়োজকদের পক্ষে বলা হয়েছে,
বর্তমানে অনেক ছাত্র-ছাত্রী, যুবক
ঘরে বসেই ফ্রিল্যান্সিং এর
মাধ্যমে প্রতিদিন বৈদেশিক
মুদ্রা দেশে এনে দেশের জাতীয়
অর্থনীতিতে ভূমিকা রেখে চলেছেন। পড়ালেখার খরচ জোগানোর
পাশাপাশি নিজেরাও স্বাবলম্বী হচ্ছেন
কোনও প্রকার সরকারি-বেসরকারি উদ্যোগ
ছাড়াই। অত্যন্ত দুঃখের বিষয়- দফায় দফায়
ইন্টারনেটের ডাটার দাম কমলেও গ্রাহক
পর্যায়ে কোন প্রভাব পড়ে নি।
High speed

রক্তচোষা ইন্টারনেট
সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো একদিকে যেমন
গলাকাটা মূল্য নিচ্ছে, অপরদিকে ইন্টারনেটের ধীরগতির জন্য
বায়ার হারাতে হচ্ছে। তাই মানববন্ধনের
মাধ্যমে শান্তিপূর্ণভাবে সরকারের
কাছে সমস্যাগুলো তুলে ধরা হবে। এসব দাবির মধ্যে রয়েছে-এক. ১ গিগাবাইট
(জিবি) ডাটার দাম ৫০ টাকা ও ৫ জিবির
দাম ২০০ টাকা নির্ধারণ, দুই, ফ্রিল্যান্সার
ও ইকমার্সের স্বার্থে বাংলাদেশে দ্রুত
পেপাল চালুর
ব্যাপারে সরকারি জরুরি উদ্যোগ গ্রহণ, তিন, ইন্টারনেটের ফেয়ার ইউজ পলিসি সম্পূর্ণ
নিষিদ্ধ করে ইন্টারনেটের নূন্যতম
গতি নির্ধারণ করে পূর্ণ গতির ডাটার
ব্যবস্থা, চার. ইন্টারনেট
সেবাদানকারী মোবাইল কোম্পানিগুলোর
স্বেচ্ছাচারিতা রোধে একটি বিশেষ সেল গঠন, পাঁচ. ডাটার মেয়াদ শেষ হয়ে গেলেও
অব্যবহিত ডাটা পরের বার ডাটা প্যাকেজ
চালু করার সঙ্গে সঙ্গে যোগ করার পদ্ধতি,
ছয়. সংবাদমাধ্যমে আনলিমিটেডের
বিজ্ঞাপন দিয়ে গ্রাহক প্রতারণা বন্ধ ও
সাত. ফ্রিলান্সিং এর ব্যাপারে ব্যাংক কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে,
ব্যাংক কর্মকর্তাদের
তত্ত্বাবধানে ফ্রিল্যান্সারদের সব
হয়রানি বন্ধ করা।

BANGLANEWS24

About Website

সবাই নিশ্চয়ই ভালো আছেন।আমি শাহাদাৎ হোসেন।  আজ আমি ওয়েবসাইট সম্পর্কে কিছু কথা আপনাদের জানাবো। জানিনা আপনাদের ভালো লাগবে কি না। প্রথমে বলতে চাই, আমি নতুন করে লিখা শুরু করছি। যদি আমার লেখার মধ্যে কোন ভুল ও শব্দের মধ্যে কোন রকমের সমস্যা হলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

Website Design and Development অনেক পরিচিত শব্দ। অনেক রূপকথার কাহিনী ও শুনা আছে এদের কে নিয়ে। অনেক সময় এই কথা গুল স্বপ্নের মত মনে হয়। একটা সাইট যদি একবার দাড়িয়ে যায়, তা হলে সারা জীবন পা এর উপর পা দিয়ে ইনকাম করা যাবে। এই স্বপ্নে বিভোর হয়ে অনেকে অনেক ফাঁদেও পড়েছে। অনেক বড় সর্বনাশ হয়ে গেছে অনেকের। অনেকে হয়তো পিছিয়ে পড়েছে, আবার অনেকে এটা থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আসলে সমস্যা হল আমাদের নিজেদের, আমরা যদি ইন্টারনেট ও ওয়েবসাইট সম্পর্কে ভালো জানাশুনা থাকতো তা হলে ত আমাদের এমন সর্বনাশ হত না।

তাই আসুন ইন্টারনেট ও ওয়েবসাইট সম্পর্কে ভালো করে যেনে নেই।

ইন্টারনেট কি?

উত্তরঃ ইন্টারনেট হল, ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। যার মাধ্যমে ইন্টারন্যাশনাল ভাবে যোগাযোগ করা যায়, এবং ডাটা ও ইনফরমেশন শেয়ার করা যায়। এছাড়া সকল ডাটা ও রিসোর্স কে চিরস্থায়ী সংরক্ষণ করা যায়।

ওয়েবসাইট কি? 

  উত্তরঃ ওয়েবসাইট হল, একটা প্লাটফর্ম। ইন্টারনেট এর মাদ্ধমে একটা প্লাটফর্ম এ কাজ করা হয়। আর ওয়েবসাইট হল সে টা। আপনি যদি কোন একটা ইলেকট্রিক লাইন নেন, তা হলে আপনি কি ভাবে সেটার ব্যাবহার করবেন? নিশ্চয়ই একটা বাল্ব বা একটা পাখা লাগাবেন? তেমনি ইন্টারনেট দিয়ে আপনি কিছু করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত না আপনি একটা ওয়েবসাইট এ না ডুকবেন।  ওয়েবসাইট হল একটা ডাটা বা ইনফরমেশন এর বাহ্যিক রূপ রেখা।


ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপ কি?

উত্তরঃ আমরা এই জিনিসটা একটু গুলিয়ে পেলি। ডিজাইন এবং ডেভেলপ এর মধ্যে আমরা পার্থক্য বুজতে পারি না। তাই আমরা কিন্তু অনেক কিছু না বুজে করে ফেলি। এই যেমন ধরেন আপনি কোন প্রতিষ্ঠানে ডিজাইন এবং ডেভেলপ শিখবেন। কিন্তু আপনি জানেন এ না যে কোনটা ডিজাইন এবং কোনটা ডেভেলপমেন্ট। তাই আসুন দেখি পার্থক্য কোথায়। 

ডিজাইন হল আপনার ওয়েবসাইট এ পুরনাঙ্গ একটা রূপ রেখা। যেমন আপনার ওয়েবসাইট টি দেখতে কেমন হবে? কোথায় ন্যাভিগেশন হবে, কোথায় লাইট বক্স হবে, কোথায় মেনু গুলা হবে?, কোথায় আপকামিং প্রোজেক্ট গুলা থাকবে?, কোথায় আপনাদের সেবা গুলা থাকবে ? এই গুলু সুন্দর করে সাজানো কে ডিজাইন বলে। একটা উদাহরন দিতে পারি, যেমন আপনি যদি বাজার থেকে একটা সুন্দর গাড়ি কিনলেন। গাড়িটা দেখতে কেমন, কয়টা দরজা আছে এই গাড়ির, সিট গুলা দেখতে কেমন, গাড়ির কালার কেমন ইত্যাদি কে আমরা ওয়েবসাইট ডিজাইন এর সাথে তুলনা করতে পারি। কিন্তু শুধু গাড়ি দেখতে সুন্দর ও ডেসিং হলে ত হবে না, যদি গাড়ি না চলে !! এবার অবশ্যই আপনাকে গাড়ি চালাতে হবে? আসুন চালাই (ডেভেলপ এর মাধ্যমে)।

এর মধ্যে পড়ে, HTML,CSS, Jquery ইত্যাদি। 


আর আপনার ওয়েবসাইট এ জীবন্ত রূপ দেওয়া হল ডেভেল। আপনার ওয়েবসাইট এ কি কন্টেইন কখন দরকার? কার দরকার? কেন দরকার? কোথায় এই গুলা সংরক্ষন আছে ইত্যাদি যোগ করা। এবং আপনার সাইট থেকে কে কি চাচ্ছে তা আপনাকে জানানোর বেবস্থা থাকা ইত্যাদি ইত্যাদি জানার জন্য আপনার সাইট এ একাটা মেশিন বসানো হল ডেভেলপ। 

ওই যে আপনার গাড়িতে এখন একটা ইঞ্জিন বসান। এবং এর পরে গাড়ি স্টার্ট করুন। এর জন্য দরকারঃ PHP,Mysql, Javascript, Jquery ইত্যাদি। 

ওয়েবসাইট দুই প্রকারঃ

১। স্ট্যাটিক

২। ডাইনামিক

স্ট্যাটিকঃ এটা হল অপরিবর্তনীয়। অর্থাৎ যা পরিবর্তন করা যায় না। আর পরিবর্তন করতে অনেক জামেলা পোহাতে হয়, তাকেই স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়।

ডাইনামিকঃ এটা হল পরিবর্তনশীল। যা সহজে পরিবর্তন করা যায়। আগেই সকল কোডিং এর মাধ্যমে পরিবর্তন এর বেবস্থা রাখা হয়ে থাকে।

এভাবে আমি লিখে যাবো। ভালো লাগলে পড়ে কাজে লাগানোর চেষ্টা করবেন।