Blogger Widgets

Saturday, May 18, 2013

About Website

সবাই নিশ্চয়ই ভালো আছেন।আমি শাহাদাৎ হোসেন।  আজ আমি ওয়েবসাইট সম্পর্কে কিছু কথা আপনাদের জানাবো। জানিনা আপনাদের ভালো লাগবে কি না। প্রথমে বলতে চাই, আমি নতুন করে লিখা শুরু করছি। যদি আমার লেখার মধ্যে কোন ভুল ও শব্দের মধ্যে কোন রকমের সমস্যা হলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

Website Design and Development অনেক পরিচিত শব্দ। অনেক রূপকথার কাহিনী ও শুনা আছে এদের কে নিয়ে। অনেক সময় এই কথা গুল স্বপ্নের মত মনে হয়। একটা সাইট যদি একবার দাড়িয়ে যায়, তা হলে সারা জীবন পা এর উপর পা দিয়ে ইনকাম করা যাবে। এই স্বপ্নে বিভোর হয়ে অনেকে অনেক ফাঁদেও পড়েছে। অনেক বড় সর্বনাশ হয়ে গেছে অনেকের। অনেকে হয়তো পিছিয়ে পড়েছে, আবার অনেকে এটা থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আসলে সমস্যা হল আমাদের নিজেদের, আমরা যদি ইন্টারনেট ও ওয়েবসাইট সম্পর্কে ভালো জানাশুনা থাকতো তা হলে ত আমাদের এমন সর্বনাশ হত না।

তাই আসুন ইন্টারনেট ও ওয়েবসাইট সম্পর্কে ভালো করে যেনে নেই।

ইন্টারনেট কি?

উত্তরঃ ইন্টারনেট হল, ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। যার মাধ্যমে ইন্টারন্যাশনাল ভাবে যোগাযোগ করা যায়, এবং ডাটা ও ইনফরমেশন শেয়ার করা যায়। এছাড়া সকল ডাটা ও রিসোর্স কে চিরস্থায়ী সংরক্ষণ করা যায়।

ওয়েবসাইট কি? 

  উত্তরঃ ওয়েবসাইট হল, একটা প্লাটফর্ম। ইন্টারনেট এর মাদ্ধমে একটা প্লাটফর্ম এ কাজ করা হয়। আর ওয়েবসাইট হল সে টা। আপনি যদি কোন একটা ইলেকট্রিক লাইন নেন, তা হলে আপনি কি ভাবে সেটার ব্যাবহার করবেন? নিশ্চয়ই একটা বাল্ব বা একটা পাখা লাগাবেন? তেমনি ইন্টারনেট দিয়ে আপনি কিছু করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত না আপনি একটা ওয়েবসাইট এ না ডুকবেন।  ওয়েবসাইট হল একটা ডাটা বা ইনফরমেশন এর বাহ্যিক রূপ রেখা।


ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপ কি?

উত্তরঃ আমরা এই জিনিসটা একটু গুলিয়ে পেলি। ডিজাইন এবং ডেভেলপ এর মধ্যে আমরা পার্থক্য বুজতে পারি না। তাই আমরা কিন্তু অনেক কিছু না বুজে করে ফেলি। এই যেমন ধরেন আপনি কোন প্রতিষ্ঠানে ডিজাইন এবং ডেভেলপ শিখবেন। কিন্তু আপনি জানেন এ না যে কোনটা ডিজাইন এবং কোনটা ডেভেলপমেন্ট। তাই আসুন দেখি পার্থক্য কোথায়। 

ডিজাইন হল আপনার ওয়েবসাইট এ পুরনাঙ্গ একটা রূপ রেখা। যেমন আপনার ওয়েবসাইট টি দেখতে কেমন হবে? কোথায় ন্যাভিগেশন হবে, কোথায় লাইট বক্স হবে, কোথায় মেনু গুলা হবে?, কোথায় আপকামিং প্রোজেক্ট গুলা থাকবে?, কোথায় আপনাদের সেবা গুলা থাকবে ? এই গুলু সুন্দর করে সাজানো কে ডিজাইন বলে। একটা উদাহরন দিতে পারি, যেমন আপনি যদি বাজার থেকে একটা সুন্দর গাড়ি কিনলেন। গাড়িটা দেখতে কেমন, কয়টা দরজা আছে এই গাড়ির, সিট গুলা দেখতে কেমন, গাড়ির কালার কেমন ইত্যাদি কে আমরা ওয়েবসাইট ডিজাইন এর সাথে তুলনা করতে পারি। কিন্তু শুধু গাড়ি দেখতে সুন্দর ও ডেসিং হলে ত হবে না, যদি গাড়ি না চলে !! এবার অবশ্যই আপনাকে গাড়ি চালাতে হবে? আসুন চালাই (ডেভেলপ এর মাধ্যমে)।

এর মধ্যে পড়ে, HTML,CSS, Jquery ইত্যাদি। 


আর আপনার ওয়েবসাইট এ জীবন্ত রূপ দেওয়া হল ডেভেল। আপনার ওয়েবসাইট এ কি কন্টেইন কখন দরকার? কার দরকার? কেন দরকার? কোথায় এই গুলা সংরক্ষন আছে ইত্যাদি যোগ করা। এবং আপনার সাইট থেকে কে কি চাচ্ছে তা আপনাকে জানানোর বেবস্থা থাকা ইত্যাদি ইত্যাদি জানার জন্য আপনার সাইট এ একাটা মেশিন বসানো হল ডেভেলপ। 

ওই যে আপনার গাড়িতে এখন একটা ইঞ্জিন বসান। এবং এর পরে গাড়ি স্টার্ট করুন। এর জন্য দরকারঃ PHP,Mysql, Javascript, Jquery ইত্যাদি। 

ওয়েবসাইট দুই প্রকারঃ

১। স্ট্যাটিক

২। ডাইনামিক

স্ট্যাটিকঃ এটা হল অপরিবর্তনীয়। অর্থাৎ যা পরিবর্তন করা যায় না। আর পরিবর্তন করতে অনেক জামেলা পোহাতে হয়, তাকেই স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়।

ডাইনামিকঃ এটা হল পরিবর্তনশীল। যা সহজে পরিবর্তন করা যায়। আগেই সকল কোডিং এর মাধ্যমে পরিবর্তন এর বেবস্থা রাখা হয়ে থাকে।

এভাবে আমি লিখে যাবো। ভালো লাগলে পড়ে কাজে লাগানোর চেষ্টা করবেন।

0 comments:

Post a Comment